কচ্ছপের চোরাকারবার রুখে দিল পুলিশ, গ্রেপ্তার চোরাকারবারী
দি নিউজ লায়ন ; বেআইনি ভাবে বিক্রি হচ্ছে কচ্ছপ৷ মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট ব্লকের গোপালবাটি সাতইশ এলাকায় হানা দিয়ে ২৯ টি কচ্ছপ সহ এক বিক্রেতাকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। ধৃত ওই বিক্রেতার নাম প্রবীর মালি(২৫)। তার বাড়ি সাতইশ এলাকায়। ধৃতের কাছ থেকে মোট ২৯ টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। যার মধ্যে একটি বড় কচ্ছপ আর বাকিগুলো ছোট। বড় কচ্ছপের ওজন প্রায় ৩০ কেজি। বাকি ২৮ কচ্ছপের ওজন প্রায় ১ কেজি করে।
উদ্ধার হওয়া কচ্ছপের বাজার মূল্য পায় কয়েক হাজার টাকা বলে জানা গেছে৷ উদ্ধার হওয়া কচ্ছপ গুলি আজ বালুরঘাট বনদপ্তর হাতে তুলে দেওয়া হবে বলে বালুরঘাট থানার আইসি গৌতম রায় জানিয়েছেন। পাশাপাশি কোথা থেকে কচ্ছপগুলি অবৈধভাবে জেলায় আসছে এবং কিভাবে বিক্রি করা হচ্ছে তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। প্রসঙ্গত, প্রত্যেক বছর শীতের মরশুমে বাইরে থেকে বা বিভিন্ন রাজ্য থেকে কচ্ছপ আসে দক্ষিণ দিনাজপুর জেলায়।
এরপর জেলা থেকে তা বিভিন্ন এলাকায় গোপন ভাবে বিক্রি করা হয়। শীতের সময় কচ্ছপের মাংসের চাহিদা সবচেয়ে বেশি থাকায় বাড়তি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী গোপন ভাবে কচ্ছপ বিক্রি করেন৷ এবার শীতের প্রথমেই কচ্ছপের চাহিদা বাড়তেই পুলিশ কচ্ছপ সহ একজনকে গ্রেপ্তার করে। এবিষয়ে বালুরঘাট থানার আইসি গৌতম রায় জানান, আজ গোপন সূত্র মারফত তাদের কাছে খবর আসে সাতইশ এলাকায় অবৈধ ভাভে কচ্ছপ বিক্রি হচ্ছে। অবৈধভাবে কচ্ছপ বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক বিক্রেতা গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মোট ২৯ টি কচ্ছপ উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া কচ্ছপ গুলি বনদপ্তরে হাতে তুলে দেওয়া হবে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এবিষয়ে বালুরঘাট বনদপ্তরের রেঞ্জার আব্দুল রেজ্জাক জানান, এই কচ্ছপগুলো মূলত চোরাইভাবে উত্তরপ্রদেশের দুটি গ্রাম থেকে আমদানি করা হয়। এদিন বালুরঘাট থানার পুলিশ ২৮টি কচ্ছপ উদ্ধার করেছে। যেগুলি পরে আমাদের কাছে হস্তান্তর করা হয়।
সেগুলো নিয়ে পরবর্তীতে প্রক্রিয়া সম্পন্ন করব। উদ্ধার হওয়া কচ্ছপগুলির মধ্যে ২৮ টি টরটয়েজ প্রজাতির। যেগুলির প্রতিটির ওজন আনুমানিক হাফ কেজি থেকে এক কেজি পর্যন্ত এবং একটি রেড লে টার্টেল প্রজাতির কচ্ছপ রয়েছে। যার বয়স ১০ থেকে ১২ বছর হবে। এই প্রজাতির কচ্ছপগুলো বহুদিন পর্যন্ত বাঁচে ও বিরল প্রজাতির।
Post a Comment